ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ঢাকায় ভূমিকম্পে ১৪ ভবনের ক্ষতি: জেলা প্রশাসন

ঢাকায় ভূমিকম্পে ১৪ ভবনের ক্ষতি: জেলা প্রশাসন

নিউজ ডেস্ক : প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকার বিভিন্ন এলাকায় হওয়া শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা জেলা প্রশাসন এই ক্ষতির প্রাথমিক তালিকা প্রকাশ করেছে।

ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও পাওয়া যায়নি। ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন-আল-ওয়াজেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিস্তারিত তদন্ত সম্পন্ন হলে ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা বাড়তে পারে এবং তখন সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এই তালিকায় মহানগরীর ১৪টি স্থান ও স্থাপনার নাম উল্লেখ করা হয়েছে। তালিকা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত হওয়া ভবনগুলোর মধ্যে অন্যতম হলো, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের একটি ভবন। এছাড়াও মালিবাগ চৌধুরী পাড়া, আরমানিটোলা, স্বামীবাগ, সূত্রাপুর, বনানী, কলাবাগান, বসুন্ধরা, নদ্দা, দক্ষিণ বনশ্রীতে একটি করে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মোহাম্মদপুর, খিলগাঁও, বাড্ডা, সিপাহীবাগ এবং মগবাজারেও (মধুবাগ) একটি করে ভবন ক্ষতিগ্রস্ত হয়।

এরমধ্যে আরমানিটোলার বংশাল কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি সাততলা ভবনের ছাদের রেলিং ধসে চার পথচারী গুরুতর আহত হন। এরমধ্যে হাস্পাতালে নেওয়া হলে চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular