ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ নভেম্বরে

ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ নভেম্বরে

ক্রীড়া ডেস্ক: অবশেষে বহুল প্রতীক্ষিত সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ও আয়োজক দেশের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। তিন বছরের বিরতি কাটিয়ে এ বছর নভেম্বরে ঢাকায় বসবে এই আঞ্চলিক ফুটবল আসর। ৪ নভেম্বর প্রতিযোগিতা শুরু হয়ে চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। 

মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সাফ।

সবশেষ ২০২৩ সালে ভারতের বেঙ্গালুরুতে বসেছিল সাফের ১৪তম আসর।

উল্লেখ্য, ২০১৮ সালের পর বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজক হতে হচ্ছে। ফলে ৮ বছর পর আবারও দেশের মাটিতে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল আসর উপভোগ করতে পারবেন বাংলাদেশের ফুটবল অনুরাগীরা।

সবমিলিয়ে বাংলাদেশে এটি হবে সাফের চতুর্থ আসর। ২০০৩ সালে প্রথমবার সাফের আয়োজক হয় বাংলাদেশ। সেবারই নিজেদের ইতিহাসে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র শিরোপাটা ধরে তুলে লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ২০০৯ ও ২০১৮ সালে প্রতিযোগিতাটি ঢাকায় অনুষ্ঠিত হয়। তবে দুইবারই ফাইনাল খেলতে ব্যর্থ হয় বাংলাদেশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular