ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষ

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষ

নিউজ ডেস্ক : বাস ভাঙচুরের ঘটনা ঘিরে রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সংঘর্ষ শুরু হয় বুধবার (২০ নভেম্বর) বিকেল ৩টার পর ।মিরপুর রোডের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে দুই কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন সায়েন্সল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুর করলে এর প্রতিবাদ জানায় সিটি কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular