ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডঢাকা বিশ্ববিদ্যালয়ে EMPA ১৩তম ব্যাচের একাডেমিক কার্যক্রমের শুভ সূচনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে EMPA ১৩তম ব্যাচের একাডেমিক কার্যক্রমের শুভ সূচনা

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধীনে এক্সিকিউটিভ মাস্টার্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (EMPA) প্রোগ্রামের ১৩তম ব্যাচ (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) এর একাডেমিক কার্যক্রম ১৭ অক্টোবর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

ওই দিন বিভাগে আয়োজিত ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক যাত্রা সূচিত হয়। ওরিয়েন্টেশন এবং প্রথম সেশনে উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দা লাসনা কবীর, যিনি তার উদ্বোধনী বক্তব্যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের গুরুত্ব, কর্মক্ষেত্রে এর প্রয়োগ এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে EMPA প্রোগ্রামের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুসলেহ উদ্দিন আহমেদ ও প্রফেসর ড. আকা ফিরোজ আহমদ, যারা দীর্ঘদিন ধরে প্রশাসনবিদ্যায় অবদানের জন্য পরিচিত। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে পাঠ্যসূচিকে কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে দিকনির্দেশনা দেন।

EMPA প্রোগ্রামের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক আদিলা রেজা হাসান ওরিয়েন্টেশন কার্যক্রমের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আকিব জাহিদ এবং সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, যাঁরা একাডেমিক পরিকল্পনা, ক্লাস পরিচালনা ও শিক্ষার্থীদের সহায়তার বিষয়ে আলোকপাত করেন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল্লাহ আল মারুফ (আরিফ), যিনি আয়োজনে দক্ষতার পরিচয় দেন এবং অনুষ্ঠানের সুষ্ঠু সম্পন্নে নিরলস পরিশ্রম করেন।

ওরিয়েন্টেশন ক্লাসটি ছিল শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত অভিজ্ঞতা, যেখানে তারা বিভাগের পরিচিতি, কোর্স কাঠামো এবং একাডেমিক রূপরেখা সম্পর্কে অবগত হন। এছাড়াও, অধ্যাপকবৃন্দ ও নতুন শিক্ষার্থীদের মধ্যে আন্তরিক ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়।

এমপিএ প্রোগ্রামের এই নতুন ব্যাচকে কেন্দ্র করে বিভাগের প্রত্যাশা, তারা পেশাগত ও একাডেমিক জীবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে দেশের প্রশাসনিক কাঠামোতে ইতিবাচক অবদান রাখবে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular