ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনাঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে ৩ জন নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে ৩ জন নিহত

নিউজ ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকার উল্টে ৩ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

২১ আগস্ট    বুহস্পতিবার  সকালে মুন্সিগঞ্জের ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেটকার উল্টে যায়। 

এ ঘটনায় প্রাইভেটকারে থাকা চারজনের মধ্যে ঘটনাস্থলে দুইজন নিহত জন। আর আহত বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

ঢাকা নিউজ/এস 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular