ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনাঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

ঢাকা নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

৭ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

সূত্র জানায়, সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির আটজন যাত্রীর মৃত্যু হয়।দুর্ঘটনায় আহত অন্তত ২৫ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular