ক্রীড়া ডেস্ক: ‘আমরা আসলে কতটুকু ব্যাখ্যা দেব, তারও একটা সীমা থাকা উচিত। আমি যদি চশমা পরি, তবে কেন চশমা পরেছি, সেই ব্যাখ্যাও দিতে হবে? আপনি যখন কারও চোখের দিকে তাকান, তখন কেন তাকান? চশমা পরা, কারও চোখের দিকে তাকানো কিংবা নিচের দিকে তাকিয়ে থাকার মধ্যে কোনো অন্যায় নেই।’
বিশ্বকাপের ফটোশুটে ৭০ বছর বয়সী বিয়েলসা ক্যামেরার লেন্সের দিকে না তাকিয়ে পাথরের মতো শক্ত মুখে নিচের দিকে তাকিয়ে রইলেন। তার ভাব দেখে মনে হচ্ছিল, এই ফটোশুটের চেয়ে অনুশীলনে থাকা কিংবা আরেকটি ম্যাচের চুলচেরা বিশ্লেষণ করা তার কাছে অনেক বেশি স্বস্তির।
উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসার একটা গুণ ফুটবলপ্রেমিদের। সেটা হলো- তিনি সবসময় নিজের নিয়মেই চলেন। ফুটবল বিশ্বে তার ডাকনাম ‘এল লোকো’ (দ্য ক্রেজি ওয়ান)। খুঁটিনাটি বিষয়ের প্রতি তার অতিরিক্ত নজরদারি কিংবা ম্যাচ চলাকালীন ডাগআউটে বরফের বাক্সের ওপর বসে থাকা; এই আর্জেন্টাইন কোচ এমন সব খামখেয়ালি স্বভাবের জন্যই সুপরিচিত। এবার ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ছবি তোলার ক্ষেত্রেও তিনি নিজের সেই স্বভাবসুলভ খ্যাতি ধরে রাখলেন।




