ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জতিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছেন সরকার

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছেন সরকার

নিউজ ডেস্ক : দেশের তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছেন সরকার। বিশ্ববিদ্যালয় তিনটি হলো—হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও নেত্রকোণা বিশ্ববিদ্যালয়।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। তাঁকে ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’-এর ১০(১) ধারা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান। একই আইনের ১০(১) ধারা অনুযায়ী তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান। তাঁর নিয়োগ ‘নেত্রকোণা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (সংশোধিত-২০২৫)’-এর ১০(১) ধারা অনুযায়ী হয়েছে।-

নিয়োগের শর্ত অনুযায়ী, নতুন তিন উপাচার্যের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে। তাঁদের নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় নিয়োগ বাতিল করতে পারবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular