ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধতেঁতুলিয়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনে ১ লক্ষ টাকা জরিবানা

তেঁতুলিয়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনে ১ লক্ষ টাকা জরিবানা

শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুরা বড়বিল্লা এলাকায় অনুমোদনহীন পাথর মহালে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের দায়ে খন্দকার আরিফ হোসেন লিপটন নামে এক ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিবানা করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া সদর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোনায়েম খানের নেতৃত্বে ১৬ জন বিজিবি সদস্যের একটি চৌকস দল তেঁতুলিয়ার মাগুরা সীমান্তে (পিলার নং ৪৪১/৪এ) অভিযান চালায়। অভিযানে সীমান্তের ১৫০ মিটারের মধ্যে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করছিল দেখতে পায়।

এ সময় ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু পাথর উত্তোলনকারী ব্যবসায়ী খন্দকার আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে আরিফ হোসেন বলেন, আমি জমির মালিক কাজী মাহবুব এর কাছে জমি লিজ নিয়ে পাথর উত্তোলন করছি। এ সময় তিনি পাথর উত্তোলনের দরপত্রকে অনুমোদন মনে করে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ড্রেজার মেশিন দিয়ে পাথর তুলছিলেন। অপরাধ বুঝতে পেরে তিনি স্বীকারোক্তি প্রদান করেন। স্বেচ্ছায়

স্বীকারোক্তি প্রদান কারণে অপরাধীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন না করার প্রতিশ্রুতি দেন তিনি।

কিন্তু এ অভিযানে পুলিশের অনুপস্থিতি উদ্বেগজনক বলে দাবি করেছেন সচেতন মহল। তেঁতুলিয়া থানার ওসি বলে আসছিলেন কোথায়ও ড্রেজার মেশিনে পাথর তোলা হয় না।

সোমবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে তেঁতুলিয়া ও সদর উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিনে পাথর উত্তোলন বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করে।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন অনুমোদনহীন পাথর মহালে পাথর উত্তোলন ও ড্রেজার মেশিন দিয়ে পাথর তুলা বন্ধে এমন অভিযান চলমান থাকবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular