ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতি‘তেল মারার সংস্কৃতি’ থেকে বের হয়ে আসতে বললেন আমীর খসরু

‘তেল মারার সংস্কৃতি’ থেকে বের হয়ে আসতে বললেন আমীর খসরু

‘তেল মারার সংস্কৃতি’ থেকে বের হয়ে আসতে বললেন সাবেক বাণিজ্যমন্ত্রী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্চের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তেল মারার সংস্কৃতির পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আসলে যতই সংস্কার করা হোক কোনো লাভ হবে না।

আজ সোমবার রাজধানীর পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অডিটোরিয়ামে ‘ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইআরএফ ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

নির্বাচনের এখনো অনেক দেরি, অথচ অনুষ্ঠানে কয়েক জন বক্তা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ভবিষ্যৎ অর্থমন্ত্রী হিসেবে আক্ষায়িত করেন। তিনিও এ বিষয়ে কোনো কোনো প্রতিক্রিয়া দেখাননি। এই তেল মারার ভিতরে বিএনপি ক্ষমতায় আসতে পারলে দলটির দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন সম্ভব কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তেল দেওয়াটা কালচারের বিষয়। যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয়, তাহলে বাংলাদেশে হাজারো সংস্কার করেও লাভ হবে না। রাজনৈতিক নিয়োগ থেকে শুরু করে তেল মারার সংস্কৃতি থেকে বের হতে না পারলে কোনো লাভ হবে না।’

তিনি বলেন, ‘বিএনপির সরকারের সময় বাংলাদেশ ব্যাংকেন গভর্নর, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থায় রাজনৈতিকভাবে কোনো নিয়োগ দেওয়া হয়নি। তাই ওই সময় ব্যাংক এ শেয়ারবাজারে তেমন সমস্যা দেখা দেয়নি। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এ ধারা অব্যাহত থাকবে।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় আসলে তারা দেশের শেয়ারবাজারকে শক্তিশালী করার উদ্যোগ নেবেন। তিনি এও মনে করেন যে, বিগত বছরগুলোতে এ খাতটি এত বেশি সমস্যায় পড়েছে যে, শুধু সরকারি কিছু প্রতিষ্ঠান শেয়ারবাজারে আনার মত ছোট উদ্যোগে তেমন কাজ হবে না। সামগ্রিকভাবে শেয়ারবাজারের উন্নয়নে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, ডিবিএ-এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ প্রেসিডেন্ট দৌলত আকতার মালা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular