ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিদিনাজপুরে মানববন্ধন: আলু সংরক্ষণ ফি ৫ টাকা নির্ধারণের দাবি

দিনাজপুরে মানববন্ধন: আলু সংরক্ষণ ফি ৫ টাকা নির্ধারণের দাবি

দিনাজপুর প্রতিবেদক: দিনাজপুরে কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কৃষক-কৃষাণীরা।

রবিবার (২১ জুন) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক কৃষক অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকদের অভিযোগ, উৎপাদন ব্যয় বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি এবং কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষের অতিরিক্ত ভাড়ার কারণে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অবিলম্বে আলু সংরক্ষণের ভাড়া কমিয়ে প্রতি কেজি ৫ টাকা নির্ধারণ না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা বলেন, ‘চলতি মৌসুমে প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকদের খরচ হয়েছে ১২ থেকে ১৪ টাকা। এর মধ্যে আগাম বৃষ্টির কারণে অনেক কৃষকের খেতেই উল্লেখযোগ্য পরিমাণ আলু নষ্ট হয়ে গেছে।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ‘সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের খরচ আগের চেয়ে অনেক বেড়েছে। এখন যদি কোল্ডস্টোরেজে প্রতি কেজিতে ৮ টাকা করে ভাড়া দিতে হয়, তাহলে কৃষকের লাভ তো দূরের কথা, মূলধনই উঠে আসবে না। সরকার যেন দ্রুত হস্তক্ষেপ করে ভাড়া ৫ টাকায় নামিয়ে আনে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular