ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডদুর্বৃত্তের আগুনে পুড়ল মাইক্রোবাস

দুর্বৃত্তের আগুনে পুড়ল মাইক্রোবাস

মাইক্রোবাসটিই ছিল রিপন শেখের জীবিকার উৎস। পরিবারের পাঁচ সদস্যের ভরণপোষণের একমাত্র অবলম্বন। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে মাইক্রোবাসটি। মঙ্গলবার গভীর রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। উপার্জনের একমাত্র উৎসটি পুড়ে যাওয়ায় ভেঙে পড়েছেন রিপন শেখ। তিনি একই গ্রামের বাসিন্দা।

রিপন বলেন, প্রতিদিনের মতো বাড়ির সামনে তাঁবু দিয়ে করা ঘরটিতে মাইক্রোবাসটি রেখেছিলেন তিনি। মঙ্গলবার রাত দেড়টার দিকে তাঁর এক প্রতিবেশী ও স্বজন আগুন দেখতে পেয়ে চিৎকার দেন। তিনি ঘর থেকে বের হয়ে দেখেন মাইক্রোবাসটি জ্বলছে। পরে চিৎকার শুনে অন্য প্রতিবেশীরা এসে আগুন নেভান। তিনি জানান, মাইক্রোবাসটি যেভাবে পুড়েছে, তাতে মেরামত করার উপায় নেই। মাইক্রোবাসটি পুড়ে যাওয়ায় তিনি বেকার হয়ে গেলেন। এখন পরিবারের ভরণপোষণ কীভাবে করবেন, ভেবে পাচ্ছেন না।

রিপন আরও জানান, এর আগেও একবার তাঁর মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্ত। শত্রুতা করে কেউ আগুন দিয়েছে বলে ধারণা তাঁর।
রতনদিয়া ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য হালিম বিশ্বাস জানান, রিপন ভালো মানুষ। কারও সঙ্গে ঝামেলায় জড়ান না। কারও সঙ্গে তাঁর শত্রুতা আছে বলে জানা নেই তাঁর। অথচ দুই দুবার তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটল। এ ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে দাবি জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular