ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসদেখা গেছে চাঁদ, সৌদিতে ঈদুল আজহা ৬ জুন

দেখা গেছে চাঁদ, সৌদিতে ঈদুল আজহা ৬ জুন

দেখা গেছে চাঁদ, সৌদিতে ঈদ ৬ জুন

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আমিরাত-সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল-আজহার প্রথম দিন উদযাপিত হবে আগামী (৬ জুন) শুক্রবার।

হিজরি ১৪৪৬ সনের জিলহজ ও ঈদুল আজহার ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের আল খাতম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র। এটি আবুধাবির মরুভূমিতে অবস্থিত। সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিট, সকাল ১১টা ও দুপুর ৩টা ১৫ মিনিটে চাঁদের আলাদা তিনটি ছবি তোলা হয়।ঈদুল আজহার চাঁদের ছবি প্রকাশ

পরবর্তীতে আরব আমিরাতে সরকার আনুষ্ঠানিকভাবে সন্ধ্যার পর চাঁদ ওঠার তথ্য জানায়।

আরব আমিরাতের পাশাপাশি সৌদি আরবেও জিলহজের চাঁদ দেখা গেছে। ফলে দেশগুলোতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে ৫ জুন হবে আরাফাতের দিন। সৌদির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা যায়।

দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় কাল বুধবার (২৮ মে) থেকে শুরু হবে জিলহজ মাস। ৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে উপস্থিত হবেন। আর ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।

হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস হলো জিলহজ। এ মাস শেষে শুরু হয় নতুন বছর। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের সময় থেকে হিজরি সন গণনা শুরু হয়।-

ঈদুল আজহা পালন শেষে বিশ্বের সব মুসল্লিকে আগামী বছর পর্যন্ত আবারও অপেক্ষা করতে হবে ঈদের জন্য। ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাস শুরু হবে। সে হিসেবে ওই বছরের মার্চে হবে ঈদুল ফিতর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular