ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশদৌলতদিয়ায় ফেরিঘাট এলাকায় নতুন ভাঙন, ঝুঁকিতে শতাধিক পরিবার

দৌলতদিয়ায় ফেরিঘাট এলাকায় নতুন ভাঙন, ঝুঁকিতে শতাধিক পরিবার

রাজবাড়ী প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। তিন দিনে সাবেক ১ নম্বর ফেরিঘাটের প্রায় ৫০ মিটার অংশ নদীতে বিলীন হয়েছে। ৩ ও ৪ নম্বর ফেরিঘাটসহ প্রায় ৪০০ মিটার এলাকা ভাঙনঝুঁকিতে রয়েছে। পদ্মা নদীর পাড়ের দুটি গ্রামের শতাধিক পরিবার ভাঙনের আতঙ্কে দিন পার করছে।

গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়ার সাতটি ঘাটের মধ্যে বর্তমানে ৩, ৪ ও ৭ নম্বর—এই তিন ঘাট সচল আছে। ঈদের আগে নতুন করে ৫ নম্বর ঘাট তৈরি করা হলেও এটি মিডওয়াটার লেভেলে হওয়ায় চালু করা হয়নি। ৬ নম্বর ঘাটটি হাইওয়াটার লেভেলের হওয়ায় সেটিও চালু করা যাচ্ছে না। ১ ও ২ নম্বর ঘাট কয়েক বছর আগে ভাঙনে বিলীন হওয়ায় তা আর চালু করা হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular