ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিদ্বিপাক্ষীক বাণিজ্য সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস

দ্বিপাক্ষীক বাণিজ্য সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস

নিউজ ডেস্ক: ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর (বাণিজ্য বিভাগ) জনাব পল জি. ফ্রস্ট এফবিসিসিআই এর প্রশাসক মোঃ হাফিজুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষীক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট, ২০২৫) রাজধানীর মতিঝিলে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনার শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সুদীর্ঘ বাণিজ্য সম্পর্কের ওপর আলোকপাত করেন এফবিসিসিআই এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান। বাংলাদেশের রপ্তানি পণ্য বিশেষ করে তৈরি পোশাকের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্য সম্ভাবনা এবং সাপ্লাই চেইনের সুবিধাকে কাজে লাগাতে- দু’দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদনের এখনই উত্তম সময়। পাশাপাশি, বাংলাদেশি পণ্যের ওপর থেকে শুল্ক (Reciprocal Tariff) হ্রাস করায় যুক্তরাষ্ট্রের সরকারকে ধন্যবাদ জানান তিনি।

এ সময়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও নেটওয়ার্কিং বৃদ্ধির ওপর গুরুত্ব দেন যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর (বাণিজ্য বিভাগ) জনাব পল জি. ফ্রস্ট। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ইনভেস্টমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।

দ্বিপাক্ষীক বাণিজ্য সম্পর্ক জোরদারের পাশাপাশি দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নের ওপরও বিশেষ গুরুত্ব দেন পল জি. ফ্রস্ট।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই এর মহাসচিব মোঃ আলমগীর, এফবিসিসিআই এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংসের প্রধান মোঃ জাফর ইকবাল এনডিসি, এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রধান ব্রি. জে. (অব) আবু নাঈম মোঃ শহীদউল্লাহ, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কমার্শিয়াল স্পেশালিষ্ট আবির বড়ুয়া প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular