মিঠু সূত্রধর পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী ইমাদুল হক এনাম (৪০) বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠে। যৌন নির্যাতনের স্বীকার ৪র্থ শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর মা রুনা আক্তার নবীনগর থানায় গত মঙ্গলবার ওই দপ্তরি ইমাদুল হক এনামকে অভিযুক্ত করে মামলা করেছে।
পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার বিটঘর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৪র্থ ও ৫ম শ্রেণির ওই দুই ছাত্রীকে দুপুর আনুমানিক দেড়টার দিকে (লেইজার পিরিয়ড) বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিকক্ষে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী ইমাদুল হক এনাম যৌন নিপীড়ন করেন।
পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে, এনিয়ে গ্রামে গুঞ্জন শুরু হয়। এরপরই যৌন নির্যাতনের স্বীকার ৪র্থ শ্রেণির ছাত্রীর মা রুনা আক্তার বাদী হয়ে স্থানীয় নবীনগর থানায় দপ্তরিকে আসামি করে মামলাটি করে।
এবিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক মামলার বিষয় টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত দপ্তির কাম নৈশপ্রহরী ইমাদুল হক এনাম গ্রেফতার হয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত চলছে।



