ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনাসিরনগরে ব্যবসায়ীকে নিজ ঘরে কুপিয়ে হত্যা

নাসিরনগরে ব্যবসায়ীকে নিজ ঘরে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বুধবার ভোররাতে নিজ ঘরে কুপিয়ে হত্যা করা হয়েছে স্থানীয় এক ব্যবসায়ীকে। নিহত হাজী আলম মিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের মুন্সী পাড়া এলাকায় হাজী আলম মিয়া (৫৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আলম মুন্সী পাড়ার ওয়ালী মিয়ারের ছেলে এবং ফান্দাউক বাজারের একজন সুপরিচিত ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে আলমের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ঘরের টিন কেটে প্রবেশকারী ব্যক্তিরা চুরির এক পর্যায়ে আলমকে হত্যা করেছে। সকালে খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত আলমের লাশ উদ্ধার করে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহারুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি চুরির সঙ্গে সম্পর্কিত একটি হত্যাকাণ্ড হতে পারে। তবে অপর একটি পক্ষ বলছে, এটি পারিবারিক ও পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular