ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডদাবি না মানলে সাত কলেজের সামনে চলবে ঢাবির গাড়ি

দাবি না মানলে সাত কলেজের সামনে চলবে ঢাবির গাড়ি

নিজস্ব প্রতিবেদক:   আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে সাত কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা না হলে এবং প্রত্যাহার করা না হলে নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা। একইসঙ্গে এই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি চলতে দেওয়া হবেনা  এমন হুঁশিযারীও দেন তারা। 

সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহিদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। 

তারা বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্য হামলাসহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িত এসি, ওসিসহ পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

ঢাকা কলেজ শিক্ষার্থী মইনুল হোসেন বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে। এর দায়ভার পুলিশকে নিতে হবে। নিউমার্কেট থানার ওসি এবং এসিকে প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং ৭ কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়ার দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে শিক্ষার্থীদের নিয়ে নিউমার্কেট থানা ঘেরাও করা হবে। একইসঙ্গে ৭ কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular