ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনিরাপদ সড়ক দিবস সামনে রেখে লক্ষ্মীপুরে বিআরটিএর প্রচারাভিযান

নিরাপদ সড়ক দিবস সামনে রেখে লক্ষ্মীপুরে বিআরটিএর প্রচারাভিযান

সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরে সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিআরটিএর লক্ষ্মীপুর সার্কেলের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।

বিআরটিএর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ প্রচারাভিযানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। এ সময় সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালানোর সময় সতর্ক থাকা এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের মোটরযান পরিদর্শক প্রণব চন্দ্র নাগ, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পবন চাকমা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. শহিদুল আলম, শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম এবং রিফ্রেশার প্রশিক্ষণের পরীক্ষার্থীরা।

এ সময় অংশগ্রহণকারীরা সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular