ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়নির্বাচনের সময়সীমা ঠিক করবে সরকার ও রাজনৈতিক দলগুলো : গোয়েন লুইস

নির্বাচনের সময়সীমা ঠিক করবে সরকার ও রাজনৈতিক দলগুলো : গোয়েন লুইস

নিজস্ব প্রতিবেদক:  জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, আমরা বাংলাদেশে আগামী নির্বাচনের সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না। বছরের মাঝে না শেষে কোন সময়ে সেটা সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে। নির্বাচনের সময়সীমা নিয়ে আমরা কোন মন্তব্য করতে চাই না।

সরকার ও এদেশের রাজনৈতিক দলগুলো স্বিধান্ত নিবে। আমরা নির্বাচনে শুধু কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চাই। জাতিসংঘ কারিগরিসহ সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী।

মঙ্গলবার পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাত শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এ মন্তব্য করেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ, কিভাবে সহায়তা করা যায় তা খতিয়ে দেখতে ঢাকায় জাতিসংঘের অ‍্যাসেসমেন্ট টিম, নির্বাচন কমিশন ছাড়াও বৈঠক করবেন সব রাজনৈতিক দলের সঙ্গে।

এদিন, পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। প‌রে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হন তিনি।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ। আজ আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছি। কমিশনের চাহিদা অনুযায়ী আমরা সহযোগিতা দেব।

গো‌য়েন লুইস বলেন, বুধবার নির্বাচনী বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করার জন্য চট্টগ্রাম যাবে জাতিসংঘের এই প্রতিনিধি দল। এরপর সেখান থেকে ফিরে প্রতিবেদন জমা দিবেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular