ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, উপজেলার সহনাটি ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরফিন মিয়া (২০) ও সহনাটি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী নাঈম আহমেদ নিবির (২০)।

 কেককাটার নাছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীরমে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় গতকাল গৌরীপুর থানার এসআই মাসুদুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় ১২ জন নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি রাতে উপজেলার সহনাটি ইউনিয়নের জগির ডাংগুরি মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা সহ ছাত্রলীগের কর্মীরা সরকার বিরোধী স্লোগান দেয় ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করা হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তরফিন মিয়া ও নাঈম আহমেদ নিবিরকে গ্রেফতার করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটার নামে সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular