ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন দগ্ধ

নীলফামারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন দগ্ধ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী সদর উপজেলার সোনারায় সংগলশী এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আপন দুই বোন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন উত্তরা ইপিজেডের একটি শিল্পকারখানায় কর্মরত তাসকিনা আক্তার (২৩) ও সুইটি আক্তার (২০)। তারা জেলার ডোমার উপজেলার হরিণচরা এলাকার বাবুল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, দুই বোন ভাড়া বাসায় বসবাস করতেন এবং ঘটনার সময় রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুর রহিম জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহত দুই বোনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular