ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকনেপালে বন্যায় মৃতের সংখ্যা ১০০০ ছাড়াল, নিখোঁজ ৪৪৬২

নেপালে বন্যায় মৃতের সংখ্যা ১০০০ ছাড়াল, নিখোঁজ ৪৪৬২

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এ ঘটনায় এখনো অন্তত ৪ হাজার ৪৬২ জন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংবাদসংস্থা আনাদোলু অ্যাজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিখোঁজদের মধ্যে একটি বড় অংশ বিদেশি নাগরিক। প্রকাশিত তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ২৭৫ জন ভারতীয় ও ১০০ জন চীনা নাগরিক রয়েছেন।

বিপুলসংখ্যক মরদেহ উদ্ধারের পর ফ্রিজার, ডিএনএ টেস্ট কিট, রিমোট-সেন্সিং প্রযুক্তি ও ড্রোনের জরুরি সহায়তা চেয়েছে নেপাল সরকার।

ইতোমধ্যেই চীন, দক্ষিণ কোরিয়া ও ভারত থেকে বিশেষ উদ্ধারকারী দল উদ্ধারকাজে অংশ নিয়েছে। পার্বত্য দুর্গম এলাকা, ক্ষতিগ্রস্ত সড়ক ও যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার অভিযানে তীব্র বেগ পেতে হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘ ১০ ঘণ্টা হেঁটে উদ্ধারকারীরা গিরোং সীমান্ত ক্রসিংয়ে পৌঁছালেও তারা সেখানে ভবন বা অন্য কোনো অবকাঠামোর অস্তিত্ব খুঁজে পাননি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular