ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপশ্চিমা লঘুচাপের প্রভাবে সারা দেশে ঝড়-বৃষ্টির আভাস, তাপপ্রবাহ কমার সম্ভাবনা

পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারা দেশে ঝড়-বৃষ্টির আভাস, তাপপ্রবাহ কমার সম্ভাবনা

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : পশ্চিমা লঘুচাপের সক্রিয় প্রভাবে দেশের আটটি বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বিভিন্ন স্থানে চলমান তাপপ্রবাহ কমে আবহাওয়া কিছুটা শীতল হতে পারে।

সোমবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দমকা বা ঝড়ো হাওয়াও বইতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ঢাকা ও আশপাশের পূর্বাভাসে বলা হয়, সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা আকাশ মেঘলা থেকে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯৭ শতাংশ। উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের পূর্ব ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বজ্রপাত থেকে নিরাপদে থাকতে ঘরে বা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular