ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনানদীতে পড়ে যাওয়া ২৪ হাজার লিটার তেলবাহী লরী উদ্ধার

নদীতে পড়ে যাওয়া ২৪ হাজার লিটার তেলবাহী লরী উদ্ধার

মানিকগঞ্জ প্রতিবেদক: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ২৪ হাজার লিটার পাম্প ওয়েল নিয়ে নদীতে পড়ে যাওয়া তেলবাহী লরি ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ট্রাকটি উদ্ধার করা হয়। এর আগে, ভোরে উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে লরিটিকে পদ্মা নদীর ৬০ ফুট পানির নিচ থেকে রশি দিয়ে টেনে তীরে আনা হয়। পরে দুপুর ২টার দিকে লরিটিকে পাটুরিয়ার ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে তোলা হয়।

উদ্ধারকাজের প্রধান বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আজগর আলী জানান, বুধবার রাত ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে শাহ মখদুম ফেরি থেকে নামতে গিয়ে ২৪ হাজার লিটার তেলবাহী ট্রাকটি নদীতে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চালক শরীফুল ইসলাম ও হেলপারকে উদ্ধার করে উথলি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন।

বিআইডব্লিটিএর উদ্ধারকারী জাহাজ হামজার তিনজন ডুবুরিসহ ১৬ সদস্যের টিমের অক্লান্ত চেষ্টায় আজ বৃহস্পতিবার দুপুরে লরিটি উদ্ধার করতে সক্ষম হয়। ট্রাকের মালিকদের সঙ্গে যোগাযোগ করে লরিটি হস্তান্তরের প্রক্রিয়াধীন। এদিকে লরিতে থাকা ২৪ হাজার লিটার তেল সুরক্ষিত থাকায় তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।

লরির চালক শরীফুল ইসলাম জানান, যশোর থেকে ফ্রেশ কোম্পানির ২৪ হাজার লিটার পাম্প ওয়েল নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। ফেরি থেকে নামার পর পল্টুন থেকে ড্রাইভারশনে উচু ঢালু ওঠার সময় ব্রেক ফেল করে। এসময় লরিটি দ্রুত পিছন দিকে নেমে যায় ও পল্টুনের ওপর দিয়ে সোজা নদীতে পড়ে যাই। তেলসহ লরী ডুবে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে ও তার সহকারীকে উদ্ধার করে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা কর্মকার বলেন, তেলসহ লরী নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাওয়া হয়। এরপর রাত ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ চেষ্টায় ভোররাত সাড়ে ৫টার দিকে ট্রাকটি টেনে তীরের কাছে আনা হয়। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লরিটিকে তেলসহ ওপরে তোলা হয়। পরে উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করা হয়।

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular