ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষপাবনা এডওয়ার্ড কলেজ জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত

পাবনা এডওয়ার্ড কলেজ জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, পাবনা প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওয়তাধীন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ।

মঙ্গলবার বিজয়ীরা কলেজে আসার পর তাদের ফুলেল শুভেচ্ছা জানান কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিয়া।
এর আগে সোমবার (৫ মে) রাজধানী ঢাকার সাভার বিকেএসপিতে দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
১২টি ইভেন্টের ৪টি চ্যাম্পিয়ান পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা।

এছাড়াও আরো কয়েকটি ইভেন্টে রানার্সআপ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন তারা।
টেবিল টেনিস দ্বৈত (ছাত্র) ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছাব্বির হোসেন ও ডিগ্রী পাস কোর্সের ৩য় বর্ষের শিক্ষার্থী হাসিবুল হাসান।

টেবিল টেনিস একক (ছাত্র) ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাব্বির হোসেন।
টেবিল টেনিস দ্বৈত (ছাত্রী) ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ জহুরা ও ডিগ্রী পাস কোর্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিম খাতুন।
সাঁতার ফ্রি স্টাইল ও ব্রেস্ট স্ট্রোক (ছাত্র) উভয় ইভেন্টে দ্বিতীয় হয়েছে হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সেজান হোসাইন।

দাবা (ছাত্র) ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন পদার্থবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাফিউজ্জামান বাপ্পি।
৪০০ মিটার দৌড় (ছাত্র) ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেছেন ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা। ফুটবল (ছাত্র) ইভেন্টে রানার্সআপ হয়েছে সরকারি এডওয়ার্ড কলেজ।

সহপাঠীদের এমন সাফল্যে গৌরব ও আনন্দ আমেজ বইছে সরকারী এডওয়ার্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে।
এ বিষয়ে সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী মাহফুজুর রহমান শ্রাবণ জানান, উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত সরকারি এডওয়ার্ড কলেজ লেখাপড়াতেও শীর্ষে আবার খেলাধুলাতেও শীর্ষে। শীর্ষস্থান অর্জন করে দেশের মাটিতে আমাদের গৌরবের ইতিহাস তুলে ধরায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

এ বিষয়ে সরকারি এডওয়ার্ড কলজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিয়া বলেন, আমাদের প্রতিষ্ঠানের গৌরব ১২৭ বছরের। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সারাদেশে বিভিন্ন পেশায় নেতৃত্ব প্রদান করছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও প্রাক্তন শিক্ষার্থীরা গৌরব অর্জন করেছে। সরকারি এডওয়ার্ড কলেজ লেখাপড়ার পাশাপাশি সব ধরনের সামাজিক মানবিক ও ক্রীড়ামুলক কার্যক্রমে অংশগ্রহণ করে অতীতেও গৌরব অর্জন করেছে, এখনো করছে। সবার প্রতি প্রাণঢালা অভিনন্দন জানাই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular