ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশখাগড়াছড়িপার্বত্য চট্টগ্রামে অভিন্ন কর ব্যবস্থার দাবি নাগরিক পরিষদের

পার্বত্য চট্টগ্রামে অভিন্ন কর ব্যবস্থার দাবি নাগরিক পরিষদের

পার্বত্য চট্টগ্রাম প্র্রতিবেদক: পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বসবাসরত বাঙালিসহ সব সম্প্রদায়ের জন্য অভিন্ন কর নীতি প্রণয়নের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ সময় ধরে বিশেষ শাসনব্যবস্থা এবং ১৯৯৭ সালের চুক্তির মাধ্যমে একটি বিশেষ জনগোষ্ঠীকে অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। সম্প্রতি অর্থমন্ত্রীর কাছে চারজন সংসদ সদস্যের পাঠানো একটি চিঠির বিষয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওই চিঠিতে আয়কর আইন ২০২৩-এর প্রস্তাবিত সংশোধনী বাতিল করে উপজাতিদের জন্য আগের মতো পূর্ণাঙ্গ আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি জানানো হয়েছিল।

তিনি বলেন, পাহাড়ে জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, পার্বত্য মন্ত্রী, হেডম্যান, সার্কেলচিফসহ স্থানীয় সংসদ সদস্য পদে উপজাতিরা আছে। আমরা সরকারকে ট্যাক্স দিতে চাই। যারা ট্যাক্স দেয় না, তারা দেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে না। তারা দেশের স্বাধীনতাও মানে না। ফলে তারা দেশ ও জাতির চরম শত্রু।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular