ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষপালাইছে রে পালাইছে,আবদুল হামিদ পালাইছে,এই স্লোগানে মিঠামইন উওাল।

পালাইছে রে পালাইছে,আবদুল হামিদ পালাইছে,এই স্লোগানে মিঠামইন উওাল।

বিজয় কর রতন মিঠামইন (কিশোরগঞ্জ)প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাইল্যান্ড যাওয়ার পর দিন বৃহস্পতিবার থেকে ৩ দিন ব্যাপি মিঠামইনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে।

বর্তমানে মিঠামইনে উওাল।প্রতিদিন হাজারো লোকের সমাগম যুক্ত হচ্ছে মিছিলে। আজ শনিবার সকালে উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীও নাগরিক সমাজের লোকজন বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

মিছিলের স্লোগান ছিল হামিদ কেন পালাইছে প্রশাসন জবাব চাই।মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো:কামাল পাশা, শ্রমিক দলের আহ্বায়ক কাশেম শিকদার, মৎস্যজীবি দলের আহ্বায়ক লোকমান হোসেন, স্বেচ্ছাসেবক দলের বিলাস শিকদার, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক পরাগ শিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:আবদুল্লাহ মিয়া,জেলা বিএনপির সদস্য আলমগীর শিকদার প্রমুখ।সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এর নিজ গ্রামের বাড়ি মিঠামইনের কামাল পুরে।এই এলাকার মানুষ তার পরিবারের সদস্যদের বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ। এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ছে।

উল্লেখ্য,গত ১৪ ই জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় ৫ ই আগষ্টের ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের হয়।দীর্ঘ ৯ মাস পর তিনি দেশ ছাড়লেন এ ছাড়াও তার সঙ্গে ছিলেন, পুএ রিয়াজ আহমেদ তোষার ও শ্যালক আনমু নৌশাদ খান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular