ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedপিএফএ বর্ষসেরা: ১৬ বছরে ইউনাইটেডের প্রথম ও ১৮ বছরে দ্বিতীয় পর্তুগিজ ফার্নান্দেজ

পিএফএ বর্ষসেরা: ১৬ বছরে ইউনাইটেডের প্রথম ও ১৮ বছরে দ্বিতীয় পর্তুগিজ ফার্নান্দেজ

ক্রীড়া ডেস্ক: গত মে মাসে ইংল্যান্ডের ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরার পুরস্কার জেতেন দুজন। এবার ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও উঠল তাঁদের হাতেই। ব্রুনো ফার্নান্দেজ ও খাদিজা শ।

পিএফএর ছেলেদের বর্ষসেরার ট্রফি জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ফার্নান্দেজ। মেয়েদের ট্রফিটি উঠেছে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড খাদিজা শ-র হাতে। গতকাল এ পুরস্কার দেওয়া হয়।

২০১০ সালে ওয়েইন রুনির পর ইউনাইটেডের প্রথম ফুটবলার হিসেবে পিএফএ বর্ষসেরা ট্রফি জিতলেন পর্তুগিজ তারকা ফার্নান্দেজ। থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনাকে পেছনে ফেলে গত মৌসুমে (২০২৫-২৬) গোল বানানোর দারুণ একটি রেকর্ড গড়েন ফার্নান্দেজ।

২১ গোল বানানোর পথে ভেঙে ফেলেন প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল বানানোর রেকর্ড। পাশাপাশি ৯টি গোলও করেন ফার্নান্দেজ। বাজে শুরুর পর ফার্নান্দেজের হাত ধরেই মৌসুম শেষে লিগে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার টিকিট পেয়ে যায় ইউনাইটেড।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে ২২ গোল করানোর পাশাপাশি ৯ গোল করেন ফার্নান্দেজ। স্পোর্তিং লিসবন থেকে ২০২০ সালে ইউনাইটেডে যোগ দেওয়া এ মিডফিল্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস, দাভিদ রায়া, ডেক্লান রাইস, রায়ান শেরকি ও আর্লিং হলান্ডকে পেছনে ফেলে বর্ষসেরার ট্রফিটি জিতলেন। ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা হলেন ফার্নান্দেজ। ২০০৭ ও ২০০৮ সালে এই ট্রফি জেতেছেন রোনালদো।

সিটিকে মেয়েদের লিগ জেতানো খাদিজা শ সর্বশেষ তিন মৌসুমের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার পিএফএ বর্ষসেরা হলেন। মেয়েদের সুপার লিগে (ডব্লিউএসএল) গত মৌসুমে সর্বোচ্চ ২১ গোল করে টানা তৃতীয়বার গোল্ডেন বুটও জেতেন খাদিজা শ।

পিএফএ ছেলেদের বর্ষসেরা ফুটবলারের ট্রফি হাতে ফার্নান্দেজ বলেন, ‘খুবই গর্বের মুহূর্ত। যাদের বিপক্ষে আপনি মাঠে লড়াই করেন, তারাই আপনাকে ভোট দিয়েছে। যাদের বিরুদ্ধে খেলেন, তাদের কাছ থেকে ভোট পাওয়া সহজ নয়; ফলে এটি খুবই চমৎকার একটি মুহূর্ত।’

সিটির জন্য আরও সুখবর আছে। তাদের ডিফেন্ডার নিকো ও’রাইলি ছেলেদের বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের ট্রফি জিতেছেন। লিগে ৩৪ ম্যাচে ৯টি ‘ক্লিন শিট’ রাখার পাশাপাশি আটটি গোলে অবদান রেখেছেন ও’রাইলি। লিগ কাপ ফাইনালে সিটির জয়ে ম্যাচসেরাও হয়েছিলেন ও’রাইলি।

আর্সেনাল ফরোয়ার্ড অলিভিয়া স্মিথ মেয়েদের বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের ট্রফি ধরে রেখেছেন। ম্যানচেস্টার সিটি উইঙ্গার লরেন হেম্পের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একাধিকবার এই ট্রফি জিতলেন স্মিথ।

পিএফএর ছেলেদের বর্ষসেরা একাদশে সিটি থেকে আছেন চারজন আর্লিং হলান্ড, রায়ান শেরকি, আন্তোনিও সেমেনিও ও নিকো ও’রাইলি। লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল থেকে এই দলে জায়গা পেয়েছেন পাঁচজন—দাভিদ রায়া, গ্যাব্রিয়েল, উইলিয়াস সালিবা, জুরিয়েন টিম্বার ও ডেক্লান রাইস। বাকি দুটি জায়গা ইউনাইটেড মিডফিল্ডার ফার্নান্দেজের এবং ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ইগর থিয়াগোর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular