ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাপিক্সেলে বিশ্বসেরা ১৪তম: বাংলাদেশি ভিডিও ক্রিয়েটর ইমরুল কাওসার ইমনের অসাধারণ সাফল্য

পিক্সেলে বিশ্বসেরা ১৪তম: বাংলাদেশি ভিডিও ক্রিয়েটর ইমরুল কাওসার ইমনের অসাধারণ সাফল্য

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম পিক্সেল (Pexels)-এ বাংলাদেশি ভিডিও ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন এক অসাধারণ সাফল্য অর্জন করেছেন। বিশ্বজুড়ে পিক্সেল কমিউনিটির মধ্যে গত ৪ সপ্তাহে সবচেয়ে বেশি দেখা হওয়া ভিডিও নির্মাতাদের তালিকায় ইমন উঠে এসেছেন ১৪ নম্বরে।

ইমনের ভিডিওগুলো এখন পর্যন্ত ৩ কোটি ৪২ লাখ বার দেখা হয়েছে। শুধু গত চার সপ্তাহেই তার ভিডিওগুলো দেখা হয়েছে ৬৮ লাখ বার, যা আন্তর্জাতিক মঞ্চে একজন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরের জন্য বিরল অর্জন।

এই অর্জন প্রসঙ্গে ইমরুল কাওসার ইমন বলেন, “দেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরা আমার জীবনের অন্যতম বড় অর্জন। এই সফলতা শুধু আমার নয়, এটি বাংলাদেশের তরুণদের জন্য অনুপ্রেরণা।” তিনি আরও জানান, ভবিষ্যতে তিনি বাংলাদেশের সংস্কৃতি ও জীবনভিত্তিক ভিডিও তৈরির পাশাপাশি তরুণদের জন্য প্রশিক্ষণমূলক একটি ভিডিও প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করছেন।

পেশাগতভাবে ইমরুল কাওসার ইমন একজন সাংবাদিক। তিনি বর্তমানে দৈনিক ভোরের ডাক-এর জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশি কনটেন্ট নির্মাতাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular