ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকপি কে হালদার জামিন পেলেন ভারতের আদালতে

পি কে হালদার জামিন পেলেন ভারতের আদালতে

নিউজ ডেস্ক : কলকাতার ব্যাঙ্কশাল আদালত বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার)-সহ তিনজনকে জামিন দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তারা ১০ লাখ রুপি বন্ডের বিনিময়ে জামিন পান।

পি কে হালদারের সঙ্গে স্বপন মিস্ত্রি এবং উত্তম মিস্ত্রি জামিন পেয়েছেন। শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। আদালতে তাদের হাজির হওয়ার কথা রয়েছে আগামী ৯ জানুয়ারি ।

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, বাংলাদেশে পি কে হালদারের যে দণ্ডাদেশ, তার কোনো নথি যেহেতু জমা দেওয়া যায়নি, তার ভিত্তিতেই পি কে হালদারকে জামিন দিয়েছেন বিচারক।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বৈদিক ভিলেজ থেকে ২০২২ সালের ১৪ মে হালদারদের গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর থেকে দেশটিতেই বন্দি হালদাররা। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-২০০২ অর্থাৎ অবৈধভাবে অর্থপাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে ছয়জনকে গ্রেপ্তার করেছিল ইডি। পি কে হালদারসহ পাঁচ পুরুষ সহযোগীকে রাখা হয়েছিল কলকাতার প্রেসিডেন্সি জেলে। নারী সহযোগী আমিনা সুলতানা ওরফে শর্মি হালদারকে রাখা হযেছিল কলকাতার আলিপুর সংশোধনাগারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman