রংপুর প্রতিনিধি: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রোগীদের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপি।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রোববার রংপুর জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে কম্বল বিতরণ করেন । এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদ উন নবী পলাশ , সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ন আহবায়ক মোস্তাফিজার রহমান সেলিম, শাহিনুজ্জামান শাহিন, পৌর বিএনপি’র আহবায়ক সাইফুল আজাদ সহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
এদিকে কম্বল পেয়ে চিকিৎসারত সাবিনা, রত্না আনোয়ারা, জামান, মনির সহ সকলেই সন্তোষ প্রকাশ করেছেন ।



