ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যায় শাস্তির দাবি নারীমুক্তি কেন্দ্রের

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যায় শাস্তির দাবি নারীমুক্তি কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদক:   ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশী তরুনীকে ধর্ষণ ও হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের।

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নীলুফার ইয়াসমিন শিল্পী এক যৌথ বিবৃতিতে বিচারের দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত গত শুক্রবার সকালে ২৮ বছর বয়সী তরুণী নাজমার মরদেহ রামমূর্তি নগরের কলকেরে লেক থেকে উদ্ধার করে পুলিশ। নাজমা কলকেরের একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। এরআগে বৃহস্পতিবার ঐ অ্যাপার্টমেন্টের কাজ শেষে বের হওয়ার পরই সে নিখোঁজ হয়। এরপর শুক্রবার সকালে পথচারীদের কাছ থেকে জরুরি বার্তা পেয়ে পুলিশ নাজমার মরদেহ উদ্ধার করে। নাজমার মাথা ও মুখে গুরুতর আঘাত ও শ্বাসরোধের চিহ্ন পাওয়া গেছে।

নেতৃবৃন্দ বলেন, পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেলের ডাক্তার মৌমিতার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে যখন সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলমান তখন ব্যাঙ্গালুরুতে নাজমার ধর্ষণ ও হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। নারীর উপর চলমান এই নির্মম নৃশংস নিপীড়ন কোনভাবেই মেনে নেয়া যায় না।”

নেতৃবৃন্দ আরও বলেন,” অবিলম্বে এই ধর্ষণ ও হত্যার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ভারত সরকারের কাছে অন্তর্বর্তী সরকারকে দাবি জানানোর আহ্বান করছি।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular