ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহপূবালী ব্যাংক গফরগাঁও এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

পূবালী ব্যাংক গফরগাঁও এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি:পূবালী ব্যাংক পি এলসি গফরগাঁও উপশাখার উদ্যোগে পাঁচুয়া রাবেয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে সরকারের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি গফরগাঁও উপশাখাখা এই উদ্যোগ গ্রহণ করে।এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার গফরগাঁও উপজেলার পাঁচুয়া রাবেয়া উচ্চ বিদ্যালয়ে ১৫০ টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ইউনিভার্সিটি ক্যাম্পাস (বাংলাদেশকৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস)শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ গোলাম রব্বানী, গফরগাঁও উপশাখার ব্যবস্থাপক জনাব মো. আসাদুজ্জামান,পাঁচুয়া রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো.শাহাদাত হোসেন, সভাপতি জনাব মো.শরীফুল ইসলাম ও শিক্ষার্থীরা।গফরগাঁও উপশাখার ব্যবস্থাপক জনাব মো.আসাদুজ্জামান বলেন,জলবায়ু ও পরিবেশ রক্ষায় পূবালী ব্যাংক প্রতি বছর এই কর্মসূচি অব্যহত রাখবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular