ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা সাফল্যের পরিচয় দিয়ে প্রশংসিত হচ্ছেন

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা সাফল্যের পরিচয় দিয়ে প্রশংসিত হচ্ছেন

বিশেষ প্রতিনিধি, ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ২৮ মে বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপদেষ্টা প্রতিবারের মতো এবারও এ আয়োজনে সকল ফটোসংবাদিক সদস্যবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আজকের প্রদর্শনী আগামী দিনের স্মৃতি। ফটো সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত তাদের ক্যামেরা ফ্রেমে বন্দি করে থাকেন, যা দেশ ও জাতি তথা ইতিহাসের মূল্যবান সম্পদ। যুদ্ধ-বিগ্রহ, আনন্দ- উৎসব এবং প্রাকৃতিক বিপর্যয়সহ নানা ঘটনা ও বিষয়ের ছবি তাদের তুলে ধরতে হয়। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা সাফল্যের পরিচয় দিয়ে প্রশংসিত হচ্ছেন।

উপদেষ্টা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা নতুন সমাজের যে সত্যের প্রতি নিষ্ঠা, অন্যায়ের প্রতি যে প্রতিবাদ এটা কিন্তু বাংলার রূপ। তিনি বলেন, যুগে যুগে আমরা কিন্তু এই রুপটাকে ধারণ করার চেষ্টা করি। আমাদের হাত থেকে বাংলার রূপ যখন ছিনিয়ে নিয়ে যাওয়া হয় তখন সেই স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা আবার সংগ্রাম করি, আমরা আবার খুঁজে বেড়াই আমার গণতন্ত্র, আমার সমতা, আমার ন্যায্যতা। বারবার এই যুদ্ধের মধ্য দিয়ে সুশাসন ফিরিয়ে আনতে আমাদের সাথে আপনারাও সেই ফিরিয়ে আনা সংগ্রামের সৈনিক।

তিনি আরো বলেন, ফটো জার্নালিস্টদের মাধ্যমে প্রচার হয়ে থাকে গ্রাম বাংলার সৌন্দর্য্য ,রূপ, ঐতিহ্য, প্রকৃতির দৃশ্য যা আগামী প্রজন্মকে জানতে সাহায্য করে। পাশাপাশি আমি আশা করি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে সমকালীন আলোকচিত্রের বিকাশ ও মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular