নিউজ ডেস্ক: প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি, এস এম জিলানী, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, আব্দুস সালাম আজাদ, লুৎফর রহমান এবং মো. আব্দুল বাতেন অংশ নেন। এ ছাড়া বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



