ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ

বিশেষ প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকে সংসদ নির্বাচন পেছানো বার্তাকে ‘দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ’ বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর শুক্রবার বিকালে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘‘ আমরা আজকে জাতির অনেক প্রতীক্ষিত একটি সুসংবাদের জন্য অপেক্ষা করছিলাম। আমরা অপেক্ষা করছিলাম যে, যুক্তরাজ্যের লন্ডনে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের সঙ্গে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠকটি প্রধান উপদেষ্টার আমন্ত্রণে অনুষ্ঠিত হয়… প্রায় দুই ঘন্টার এই বৈঠক নিয়ে গোটা জাতি উৎকন্ঠা সঙ্গে অপেক্ষায় করছিলো এবং সবাই অপেক্ষা করছিলো যে, আমি যে কথাটি আগেই বলেছিলাম এই বৈঠকটি টার্নিং পয়েন্ট হতে পারে।”
‘‘ আল্লাহর কাছে অশেষ কতজ্ঞাতা জানাচ্ছি যে, সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটা টানিং পয়েন্টে পরিণত হয়েছে। আমরা লক্ষ্য করলাম বৈঠকের পরেপরেই একটা যৌথ ঘোষণা দেয়া হয়েছে… যে ঘোষণায় বলা হয়েছে যে, আমাদের দুই নেতার বৈঠকটি ছিলো অত্যন্ত সৌহার্দপূর্ণ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়। যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান ছিলো নির্বাচন ইস্যু। সেই নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব যে, এপ্রি্লে যে নির্বাচন ঘোষণা করা হয়েছে সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা। সেই সেক্ষেত্রে গোটা জাতি আনন্দের সাথে লক্ষ্য করল যে, প্রধান উপদেষ্টা এটাতে( নির্বাচন পেছানো) প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন… তারা ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারন করেছেন।”
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বের প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ এর মাধ্যমে তারেক রহমান আবার প্রমাণ করলেন তিনি বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে নিসন্দেহে রাষ্ট্রনায়কোচিত যে গুনগুলো তার মধ্যে রয়েছে সেটা তিনি প্রমাণ করেছেন।”
‘‘ প্রথম একটি বৈঠকে যেটা গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিলো, সেই বৈঠকটিতে তিনি আল্লাহর রহমতে সফল হয়েছেন। আমি আমার দলের পক্ষ থেকে সকল নেতা-কর্মীদের পক্ষ থেকে তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘ তিনি(প্রধান উপদেষ্টা) অত্যন্ত বিচক্ষনতার সঙ্গে এই সভাটিতে জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেন্ট ছিলো, একটা যে সব কিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল সেই অবস্থা থেকে কাটিয়ে তিনি এবং তারেক রহমান..এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন।”
লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরপরই গাড়িতে উঠেই তারেক রহমান প্রথম টেলিফোনে কথা মহাসচিবের সাথে। এরপর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত গণমাধ্যমের সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘‘ চতুর্দিকে একটা অনিশ্চিয়তা ছিলো। অনেকে অনেক কথা বলছিলেন। আজকে দুই নেতা প্রমাণ করলেন যে, বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময়ে ঐক্যবদ্ধ হতে পারে এবং নেতারা নেতৃত্ব দিতে পারেন।

মির্জা ফখরুল বলেন, ‘‘ অতীতে যেসমস্ত ছোটখাটো কথা-বার্তা হয়েছে সেগুলোকে ভু্লে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতিদ্রুত একটা নির্বাচন যেটা বলা হয়েছে যে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে… সেই নির্বাচনে সুষ্ঠু ভাবে যেতে পারি এবং জাতির যে আকাংখা সেটা পুরুণ করতে পারি এবং ১৫ বছরেরে এই ফ্যাসিস্টদের ধবংস করা ধবংসস্তুপের মধ্যে যে কাঠামো সেই কাঠামোকে নতুন করে একটা গণতান্ত্রিক কাঠামোতে রুপান্তরীত করতে পারি।”
‘‘ এই বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা প্রায় ১৫ বছর পরে গণতন্ত্রের উত্তরণে আমরা একটা সুযোগ পাচ্ছি… ট্রানজিশন টু ডেমোক্রেসি সেই পথে আমরা নিশ্চিত এগিয়ে যাচ্ছি।”
গত ১৫ বছরে গণতন্ত্রের জন্য সংগ্রামে জীবনদানকারী নেতা-কর্মী ও জুলাই-আগস্ট বিপ্লবে আত্মত্যাগকারীদের সকল শহীদ এবং দলের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ বৈঠকের পর আমাদের সাথে উনার কথা হয়েছে। উনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। একই সঙ্গে তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে তার মাতা আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্তৃজ্ঞতা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন এবং তাকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular