ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডফাঁস দেওয়া গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন

ফাঁস দেওয়া গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন

টাঙ্গাইলের কালিহাতীতে শাবানা (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য দেখা দিয়েছে। রোববার রাতে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ী গ্রামের শ্বশুরবাড়িতে তাঁর মৃত্যু হয়। স্বামীর দাবি, শাবানা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু বাবার অভিযোগ, হত্যার পর তাঁকে ঝুলিয়ে রাখা হয়। শাবানার শরীরে আঘাতের চিহ্ন দেখেছেন তারা।

জেলার সখিপুর উপজেলার বাঘেরবাড়ি গ্রামের মো. শাহজাহানের মেয়ে শাবানা। ২০১১ সালে কালিহাতীর নোয়াবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে কৃষক জাহিদুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। এ দম্পতির ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ মাস বয়সী মেয়ে আছে।

শাহজাহানের ভাষ্য, রোববার রাতে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ফোনে জানায় শাবানা মারা গেছে। তারা গিয়ে দেখেন, বোরকা পরা লাশের শরীরের নানা জায়গায় আঘাতের দাগ। তিনি অভিযোগ করেন, তাঁর মেয়েকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়। পরে ফাঁস থেকে ওড়না কেটে লাশ মাটিতে নামিয়ে রাখে শ্বশুরবাড়ির লোকেরা।

শাবানার স্বামী জাহিদুল ইসলামের দাবি, রোববার রাত ১২টার দিকে ওযুধ খাওয়ার পর তিনি ঘুমিয়ে পড়েন। ১টার দিকে ঘরের ধরনার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে শাবানা ফাঁস নেয়। তাঁকে বাঁচাতে ওড়না কেটে নামানো হয়।

কালিহাতী থানার এসআই সুকান্ত রায় বলেন, এ ঘটনায় স্বামী জাহিদুল বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular