ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশফের লাঞ্ছিত লক্ষ্মীপুর সরকারি কলেজ এর অধ্যক্ষ মাহাবুবুল করিম

ফের লাঞ্ছিত লক্ষ্মীপুর সরকারি কলেজ এর অধ্যক্ষ মাহাবুবুল করিম

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সরকারি কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ মাহাবুবুল করিম । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি। যারা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের কলেজ থেকে বের করে দেয়াসহ সে সময় বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়েছেন এই অধ্যক্ষ।

এছাড়াও ক্যাম্পাসে লেজুড়বৃত্তি রাজনীতি। দুর্নীতি, আর্থিক অনিয়ম, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণ, তুচ্ছ কারণে কয়েকজন দরিদ্র কর্মচারীকে চাকরিচ্যুত করা, শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করা এসব কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর শিক্ষার্থীদের আন্দোলন ও তোপের মুখে পড়ে কলেজ ছাড়তে বাধ্য হন লক্ষ্মীপুর সরকারি কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ মাহাবুবুল করিম।

এরপর তিনি পদায়ন পান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগ এর বিভাগীয় প্রধান হিসেবে।

শিক্ষকের বহিষ্কার চেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এর শিক্ষার্থীরা গত সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে ‘অবস্থান কর্মসূচি ও প্রেতাত্মাদের স্মরণসভা নামে’ এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এর শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক জাহিদুল ইসলাম জানান, আমরা দেখছি ভিক্টোরিয়া কলেজকে প্রেতাত্মাদের ডাম্পিং স্টেশন করা হচ্ছে। সব অপরাধীকে এই কলেজে পাঠিয়ে মানসম্মান ক্ষুণ্ন করা হচ্ছে আমাদের। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

লক্ষ্মীপুর সরকারি কলেজ এর শিক্ষার্থী ও সমন্বয়ক আরমান হোসাইন বলেন, ফ্যাসিস্টের দোসর অধ্যক্ষ মাহাবুবুল করিমদের অন্যায় ও দুর্নীতি করা আরো অনেক দোসর বসে আছেন। তাদের সরানোর ব্যবস্থ এই অন্তবর্তীকালীন সরকার করছে না এখনো।

কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আবু সিনা সৈয়দ তারেক বলেন, আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় অধ্যক্ষ মাহাবুবুল করিম এর কারণে সে সময় কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরাও তার কাছে জিম্মি ছিলাম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular