ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ফ্যাসিস্ট দমনে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অবদান চিরস্বরণীয়

ফ্যাসিস্ট দমনে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অবদান চিরস্বরণীয়

নিউজ ডেস্ক: জুলাই শহীদ স্মৃতি ফাউণ্ডেশনের স্হাপনা নির্মাণের মাধ্যমে জুলাই গণভ্যুত্থানের ও অংশগ্রহণকারীদের অস্তিত্ব সুরক্ষা ও তাদের অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ।

১৮ নভেম্বর মঙ্গলবার ঢাকায় বিজয়নগরে ” জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন”কে সরকার কর্তৃক বরাদ্দকৃত ভূমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছেলে মেয়েরা এখানে আসতে পারবে এবং তারা এখান থেকে সম্ভাব্য সবরকম সহযোগিতা পাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উাপদেষ্টা বলেন, ফ্যাসিস্টের করাল গ্রাস থেকে দেশকে রক্ষায় জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে।

তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাই অভ্যুত্থানকারীরা ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়তে ত্যাগ স্বীকার করেছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে সকলকে সচেষ্ট থাকতে হবে এবং নির্বাচনে যারা দেশের দায়িত্বভার গ্রহণ করবেন তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন জুলাই যোদ্ধাদের লক্ষ্য সফল করে তুলতে তাদের পাশে থাকে।

তিনি বলেন, জুলাই ফাউন্ডেশনের জন্য বরাদ্দকৃত জমিতে জুলাই ফাউন্ডেশন ভবন নির্মিত হবে এবং আজ থেকে জুলাই ফাউন্ডেশনকে স্থিতি দিবে, স্থায়িত্ব দিবে এবং যে লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে আমরা এই ফাউন্ডেশনকে তৈরি করেছি এ ফাউন্ডেশন এর কাজগুলোকে গুছিয়ে এগিয়ে যেতে পারবো এ আশাবাদ ব্যক্ত করেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ঢাকা জেলার সাবেক জেলা প্রশাসক তানভীর আহমেদ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্হিত ছিলেন।

ঢাকা নিউজ/এস 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular