ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডবগুড়ায় বাড়ির সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ায় বাড়ির সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ায় বাড়ির গেটের সামনে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুরের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম সজীব মিয়া। তিনি ওই এলাকার শরিফ উদ্দিনের ছেলে।

নিহতের কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কারণে মৃত্যু তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বগুড়া সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম।

স্থানীয়রা জানান, রোববার সকালে সজীবের বাবা নামাজ পড়তে বের হওয়ার সময় সজীবকে গেটের সামনে পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, সজীব মিয়া নামে এক যুবকের মরদেহ তারই বাড়ির গেটের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। কপালে জখমের চিহ্ন আছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular