নিউজ ডেস্ক : ‘আপনারা (শিবগঞ্জবাসী) সমর্থন দিলে শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরণ করা হবে।’
গতকাল শুক্রবার (১২ জুন) রাতে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শেষে এক সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে শিবগঞ্জ নামে আরো একটি উপজেলা আছে। যেটির অবস্থান চাঁপাইনবাবগঞ্জে। একই নামে দুই উপজেলা থাকায় সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হয়।
ভৌগোলিক অবস্থান অনুযায়ী বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে বৃহত্তম উপজেলা শিবগঞ্জ। এর আয়তন ৩১৫ কিমি। বগুড়া জেলা শহর হতে ১৯ কিমি উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত।
এ উপজেলার উত্তরে গাইবান্ধা জেলা, দক্ষিণে বগুড়া সদর কাহালূ ও দুপচাঁচিয়া উপজেলা ,পূর্বে সোনাতলা ও গাবতলী উপজেলা এবং পশ্চিমে কালাই ও ক্ষেতলাল উপজেলা।




