ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরবর্ণাঢ্য আয়োজনে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বর্ণাঢ্য আয়োজনে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ এ প্রতিপাদ্য কে নিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুর শহর শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার সকার ৯টায় লক্ষ্মীপুর পৌর শহরের রামগতি স্টেশন থেকে উত্তর স্টেশন পর্যন্ত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে বক্তব্যে ফরিদ উদ্দিন বলেন- যারা একটি সমৃদ্ধ দেশ, জাতি ও সভ্যতা গড়ে তুলতে পারে। এ জন্য প্রয়োজন দৃঢ়চেতা ও নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক তরুণ সমাজ।

তিনি আরও বলেন, ফলে স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জাতির বহুল প্রত্যাশিত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলা সম্ভব হয়নি। জাতির এই প্রত্যাশা পূরণের জন্য আদর্শিক নেতৃত্ব ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মহান লক্ষ্য নিয়ে নানাবিধ প্রতিকূলতার মাঝে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পুরণ। এ লক্ষ্য পূরণে মহান আল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য এবং গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্র শিবিরের লক্ষাধিক জনশক্তি এগিয়ে চলছে। সময়ের ব্যবধানে ছাত্রশিবির আজ দেশে সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্র সংগঠনে পরিণত হয়েছে।

অন্যদিকে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman