ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহবাংলাদেশ মাঠ প্রশাসন,প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান

বাংলাদেশ মাঠ প্রশাসন,প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি :কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ মাঠ প্রশাসন,প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলা শাখার পক্ষ হতে জেলা প্রশাসক ময়মনসিংহ এর নিকট স্মারকলিপি প্রদান করেন।বৃহস্পতিবার(২০ আগস্ট)ময়মনসিংহ জেলা প্রশাসকের অফিস কক্ষে বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন মো. বদরুল আলম, প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় গফরগাঁও এবং মহাসচিব, বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি। এসময় কেন্দ্রীয় কমিটির আরো উপস্থিত ছিলেন মো.আমিনুল হক, প্রশাসনিক কর্মকর্তা, সংস্থাপন শাখা,ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়,মো. আব্দুছ ছালাম,প্রশাসনিক কর্মকর্তা,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,ত্রিশাল,মো. ছারুয়ার হোসেন,প্রশাসনিক কর্মকর্তা,নেজারত শাখা,জেলা প্রশাসকের কার্যালয়,ময়মনসিংহ, মো.মাহবুবুল আলম,প্রশাসনিক কর্মকর্তা,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ময়মনসিংহ সদর,আ,ন,ম, ওবায়দুল্লাহ,প্রশাসনিক কর্মকর্তা, এল,এ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়।এছাড়াও বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি ময়মনসিংহসহ জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান তাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং দাবি গুলো সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে অবহিত করার কথা জানান ।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular