ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবাংলাদেশ হবে সবার বাংলাদেশ: শিবির সভাপতি

বাংলাদেশ হবে সবার বাংলাদেশ: শিবির সভাপতি

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই-আগষ্ট বিপ্লবের ফলে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বার উন্মোচন হয়েছে এখন।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নীলফামারী সরকারি কলেজ অডিটোরিয়ামে ইসলামী ছাত্রশিবির শহর শাখার আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের উপস্থিতি প্রশ্নোত্তর পর্বে একথা বলেন তিনি। এতে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ৫ আগষ্টের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকল সংগঠন গণতান্ত্রিক পরিবেশে কার্যক্রম পরিচালনা করতে পারছে। আরো বলেন, বাংলাদেশ হবে সবার বাংলাদেশ. সবাই নাগরিক সুবিধা পাবে এক্ষেত্রে ধর্ম-জাতি বিভেদ থাকবে না।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular