ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাবাংলা একাডেমিতে ৯ দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা’ শুরু

বাংলা একাডেমিতে ৯ দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা’ শুরু

নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ৯ দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা’।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সহসভাপতি ডা. জুবাইদা রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা বইগুলো তাদের জীবনের সংগ্রাম-ত্যাগ-তিতিক্ষা-ধৈর্য ও দেশপ্রেমের কথা বলে; তাদের আদর্শ ও দিক-নির্দেশনা সব সময়ই আমাদের চলার পথের পাথেয়।’

ডা. জুবাইদা রহমান বলেন, ‘দেশের ৯০ হাজার ৪৯টি গ্রামে জিয়া স্মৃতি পাঠাগার ছড়িয়ে পড়ুক। সেই সঙ্গে শিশু-কিশোরদের মাঝে বইপড়ার আগ্রহ গড়ে উঠুক, যাতে করে শিশু-কিশোরদের মাঝে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা-নিষ্ঠা ও অধ্যবসায় বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হয়। ধৈর্যশীল মানুষ হিসেবে বর্তমানের শিশু-কিশোররা বড় হবে।’

উদ্বোধনী বক্তব্যের শেষপর্যায়ে জিয়াউর রহমানের স্মৃতির উদ্দেশে লেখা তার স্বরচিত কবিতা ‘তুমি নির্ভীক’-এর কিছু অংশ আবৃত্তি করেন জুবাইদা রহমান।

এর আগে জসীম আল ফাহিমের লেখা ‘সেনানায়ক থেকে মহান রাষ্ট্রপতি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন ডা. জুবাইদা রহমানসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক হাসান হাফিজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমুখ।

আয়োজকেরা জানান, বিএনপির নীতি ও আদর্শের ওপর রচিত বই এবং জিয়াউর রহমানের জীবনভিত্তিক সাহিত্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি এ বইমেলার আয়োজন করেছে।

আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা চলবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular