- মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া’র সাথে ১০ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার) দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র নবনিযুক্ত মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা এক সৌজন্য সাক্ষাৎ করেন।
বাকৃবি জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম জানান, ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে উক্ত সৌজন্য সাক্ষাতে বাকৃবি ও বিনার নানান উদ্ভাবন সম্প্রসারণ ও গবেষণা নিয়ে পারষ্পরিক আন্তরিক সহযোগিতা দেয়ার ঐক্যমত্য পোষণের পাশাপাশি দীর্ঘ দিনের সুসম্পর্কের কথা উল্লেখ করেন।
এসময় এক মতবিনিময় অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উদ্বর্তন প্রশাসনিক কর্মকর্তা ও বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন।



