নিজস্ব প্রতিবেদক : গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী অধ্যাপক, চর্ম ও যৌন্য বিভাগের বিভাগীয় প্রধান ডা: ফারজানা সুলতানা নুরের সভাপতিত্বে বাধন হিজড়া সংঘের প্রোজেক্ট কো -অর্ডিনেটর মো: জহিরুল হক ভুইয়ার উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় হিজড়া কমিউনিটির বৈষম্য দুরীকরনে করনীয় পদক্ষেপ নিয়ে আলোকপাত করা হয়। এই জনগোষ্ঠী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে আসলে তারা যেন বঞ্চিত না হয়ে গুরুত্ব পায়, তা আলোচনায় উঠে আসে। সভাতে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, চিকিৎসক, সমাজসেবা অফিসার ও হিজড়া প্রতিনিধিবৃন্দ।
মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাড্ডা ডিআইসির ম্যানেজার আমিনুর রহমান মোল্যা।



