
অধিবেশনে, ‘Role of Non-Resident Bangladeshi (NRB) Scientists in Advancing Biotech and Biosimilar Drugs in Bangladesh’s Pharmaceutical Industry’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী প্রফেসর ড. এম. নাসির উদ্দিন, পিএইচডি, এফএএইচএ, প্রফেসর ও রিসার্চ ডিরেক্টর, টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি কলেজ অব মেডিসিন, যুক্তরাষ্ট্র। তিনি তাঁর প্রবন্ধে বাংলাদেশের বায়োটেকনোলজি ও বায়োসিমিলার শিল্পের সম্ভাবনা, বৈশ্বিক গবেষণা সহযোগিতা, উদ্ভাবন এবং প্রবাসী বিজ্ঞানীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ‘বায়োটেকনোলজি ও বাযোসিমিলার ইনোভেশন’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা। এতে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা এ খাতের সম্ভাবনা, গবেষণার অগ্রগতি, আন্তর্জাতিক সহযোগিতা, বিনিযোগের সুযোগ এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে ‘100 Healthcare Titans of Bangladesh’ শীর্ষক বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়, যেখানে দেশের স্বাস্থ্যসেবা খাতে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাফল্যগাঁথা তুলে ধরা হয়েছে।
একইসাথে স্বাস্থ্যসেবা, চিকিৎসাবিজ্ঞান, ফার্মাসিউটিক্যালস, বায়োটেকনোলজি, গবেষণা, উদ্ভাবন, নেতৃত্ব এবং শিল্পোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান বিকন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক, ন্যাচারোপ্যাথিক চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ড. মজিবুল হক, অ্যারিস্টোফার্মা লিমিটেডের জেনারেল ম্যানেজার ড. আব্দুল হক ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হাত থেকে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করেন বীকন-এর ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং (অনকোলজি বায়োটেক ও প্যালিয়েটিভ কেয়ার) মাহমুদুল হক পল্লব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, এবং প্রফেসর ড. মজিবুল হক।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও ওষুধশিল্প সংশ্লিষ্ট বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক, করপোরেট প্রতিনিধি, নীতিনির্ধারক এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতি এ আয়োজনকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া; ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন; মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন, অর্থ মন্ত্রণালযের ফাইন্যান্স ডিভিশনের অতিরিক্ত সচিব মিসেস রহিমা বেগম এবং বিজনেস আমেরিকা ম্যাগাজিন ও অর্থকণ্ঠ’র ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উইং কমান্ডার মোহাম্মদ ইসমাইল হোসেন শিরাজী (অব.), প্রকাশক ও সম্পাদক, বিজনেস এশিয়া। বিজনেস আমেরিকা ম্যাগাজিনের প্রধান নির্বাহী কর্মকর্তা উমায়রা আহমেদ প্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে করপোরেট উপস্থাপনা প্রদান করেন।
বিজনেস আমেরিকা ম্যাগাজিন ও অর্থকণ্ঠ’র নির্বাহী সম্পাদক সুমাইয়া জামান বিশেষ প্রকাশনাসমূহ উপস্থাপন করেন এবং প্রকাশনা উন্মোচন পর্ব পরিচালনা করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন বিজনেস আমেরিকা ম্যাগাজিনের কান্ট্রি ম্যানেজার শারমিন নাহার লিনা।
আয়োজকরা জানান, আগামী সেপ্টেম্বর ২০২৬-এ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘৫ম গ্লোবাল বিজনেস সামিট-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাংলাদেশের উদ্যোক্তা, গবেষক, চিকিৎসক এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণের জন্য নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।




