ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধবাসা থেকে ধরে নিয়েচট্টগ্রাম বিমানবন্দরের কর্মচারীকে হত্যা

বাসা থেকে ধরে নিয়েচট্টগ্রাম বিমানবন্দরের কর্মচারীকে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি:    নগরীর পতেঙ্গা থানা এলাকায় রাস্তার পাশ থেকে ওসমান সিকদার (৪০) নামে একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন লিংক রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওসমানের হাটহাজারী উপজেলার মেখল রুহুল্লাহ গ্রামের মো. শাহ আলম শিকদারের ছেলে । তিনি বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বিমানবন্দর সংলগ্ন সরকারি কোয়ার্টারের বাসায় থাকতেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে, বিমানবন্দর সংলগ্ন লিংক রোডের পাশ থেকে একব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর হাটহাজারী থেকে হেফাজত ইসলামের এক নেতা ৯৯৯-এ ফোন করে জানান তার ভাইকে গতকাল ফোন করে কারা যেন তুলে নিয়ে গেছে। এরপর তাকে নিহতের ছবি পাঠালে তিনি সেটা তার ভাই বলে শনাক্ত করেন। সুরতহাল শেষে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, পরিবারের দাবি ওসমান বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল। তাকে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। পরিবারের সদস্যরা এসে শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহত উসমান সিকদারের বড় ভাই হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক এমরান সিকদার বলেন, আমার ভাই বিমানবন্দর সংলগ্ন সরকারি কোয়ার্টারের বাসায় থাকতো।

গত বুধবার রাত ৩টার দিকে আমার ভাইকে বাসা থেকে ধরে নিয়ে যায় সাত থেকে আটজনের একটি দল। অনেক খোঁজাখুঁজির পর বিমানবন্দরসংলগ্ন লিংক রোডে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন লোকজন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular